ঢাকাThursday , 22 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

দেশ চ্যানেল
February 22, 2024 10:43 am
Link Copied!

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে হাবিব (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার পোরজনা ইউনিয়নের চরকাদাই গ্রামে এ ঘটনা ঘটে।

হাবিব ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি বজ্রপাতের সময় ফসলি জমিতে কাজ করছিলেন।

মৃত যুবকের চাচা রওশন আলী বলেন, হাবিব বেশ কিছু দিন হলো অসুস্থ। সকালে চরকাদাই গ্রামে নিজ ফসলি জমিতে কাজ করছিল। এ সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, বজ্রপাতে হাবিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসন থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST