ঢাকাSunday , 24 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সোনাতলা – সারিয়াকান্দি নির্বাচন প্রচারনায় এগিয়ে শাহাজাদী আলম লিপি –

দেশ চ্যানেল
December 24, 2023 4:31 pm
Link Copied!

মিলন হোসেন
বগুড়া জেলা প্রতিনিধি-

বগুড়া- ১ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (সারিয়াকান্দি- সোনাতলা) এলাকার প্রার্থীরা প্রচার – প্রচারণা জমে উঠেছে। এআসনে প্রার্থীদের প্রচার-প্রচারণা চলেছে একটু আলাদা ভাবে। চাঙ্গা ভাব বিরাজ প্রচার প্রচারণায়।

আওয়ামীলীগ দলীয় প্রার্থী (নৌকা মার্কা) সাহাদারা মান্নান সরকার দলীয় প্রার্থী হওয়ায় অনেকটা ফুরফুরে মেজাজে প্রচার-প্রচারণা চালালেও স্বতন্ত্র প্রার্থীরা অনেকটা গা লাগিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

মাঠে প্রচার যুদ্ধে ১০ জন প্রার্থীর মধ্য ৭ জন স্বতন্ত্র প্রার্থীকে দেখা না গেলেও, প্রচার যুদ্ধে এগিয়ে রয়েছেন (তবলা মার্কায়) স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি। বলা যায়, ভোটের মাঠে প্রচার যুদ্ধে তিনি সর্বশক্তি নিয়োগ করেছেন। ভোটের মাঠের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল ভোটের মাঠে সেই চিত্র । সংসদীয় এলাকার ভোটারদের মুখে শোনা গেল শাহাজাদী আলম লিপির নাম। এর কারণ হিসেবে ভোটারদের কাছ থেকে জানা গেল, তিনি প্রায় ১ বছর আগে থেকে সারিয়াকান্দি -সোনাতলার ভোটের মাঠে রয়েছেন তিনি । শাহাজাদী আলম লিপি সেই থেকে নির্বাচনী এলাকার অলি-গলি, রাস্তাঘাটে, এমনকি গ্রাম, পাড়া, মহল্লায় সভা সমাবেশ করেছে এবং চষে বেড়িছেন তিনি। এছাড়াও তিনি ২ শতাধিক গান – বাজনার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন। গান- বাজনার অনুষ্ঠানে শাহাজাদী আলম লিপি নিজেও গান গেয়েছেন। এর ফলে নবীন ভোটারদের বিরাট একটা অংশ তার কর্মী- সমর্থক হয়েছেন।

বগুড়ায় -১ আসনের উদীয়মান, সমাজকর্মী এই মহিলা সংসদ সদস্য প্রার্থী গানের মাধ্যমে ভোট চেয়ে বিভিন্ন সংস্কৃতিমনা ভোটাররা কর্মী – সমর্থক হয়েছেন। এখন তারাও ভোটারদের কাছ থেকে ভোট চাচ্ছেন অহরহ। সারিয়াকান্দি -সোনাতলা এলাকার থ্রি- হুইলার সিএনজি মালিক শ্রমিকদের সাথে, ভোটের মাঠে আসার আগেই একাধিকবার সভা সমাবেশ করেছেন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও তাদের যানবাহনের পথে- ঘাটে, হাজারও সমস্যা সমাধান করেছে, যখন তখন অনেকটা আগবাড়িয়েই। তিনি এডিশনাল ডিআইজি হামিদুল আলম মিলনের স্ত্রী হওয়ায়, যেকোনো সমস্যা সমাধান করে দিতে বেগ পেতে হয়নি কারো। সংসদীয় আসন ঘুরে জানা গেল, প্রায় দেড় হাজারও বেশি মালিক – শ্রমিক ভোটের মাঠে প্রচার যুদ্ধে শাহাজাদী আলম লিপির (তবলা মার্কা) পক্ষ নিয়েছেন এবং প্রচারণা চালাচ্ছেন । অপর দিকে একটি পত্রিকার প্রকাশক তিনি। এই পত্রিকাতেও শাহজাদী আলম লিপির প্রচার – প্রচারণা চলছে দৈনিক পত্রিকার বিরাট অংশ জুড়ে। এছাড়াও স্থানীয় একটি দৈনিক পত্রিকায় শাহাজাদী আলম লিপির (তবলা মার্কা) প্রচারণা চলছে। এলাকার প্রতিবন্ধীদের হাত করে নিয়েছেন শাহজাদী আলম লিপি অনেক আগেই। অন্যদিকে নির্বাচনী এলাকার, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ইউপি চেয়ারম্যান, আগে চুপচাপ থাকলেও এখন তারা প্রকাশ্যে ভোট চাচ্ছেন শাহজাদী আলম লিপির জন্য।

এতে করে,ওই সব চেয়ারম্যানদের কর্মী সমর্থকরাও বসে নেই। এবার তার জন্য প্রচারযুদ্ধে নেমেছেন, বিএনপি’র বেশ কিছু কর্মী সমর্থকরও। তারা চাচ্ছেন, যেভাবেই হোক এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহাজাদী আলম লিপি সংসদ সদস্য হয়ে জয়ী হয়ে আসুক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST