ঢাকাTuesday , 26 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান

দেশ চ্যানেল
December 26, 2023 11:41 am
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ

মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।রোজ মঙ্গলবার(২৬শে ডিসেম্বর)সোনারগাঁ উপজেলার সনমানদী ইউনিয়নের নিজ কার্যালয়ে সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সকল সদস্যগণ উপস্থিত হয়ে,মানবিক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদ হাসান জিন্নাহকে সম্মাননা স্মারক প্রদান করেন।সম্মাননা স্মারক হাতে পেয়ে সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানান।সেই সাথে সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।মানবিক চেয়ারম্যান আরো বলেন-যারা আমাদের বিজয় ছিনিয়ে এনে দিয়েছিলো তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি।তিনি বলেন-মানবতার মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে,এরই ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে আবারো প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারেন সেই আশা ব্যক্ত করেন।সম্মাননা স্মারক প্রধানকালে উপস্থিত ছিলেন-সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাবিব মাস্টার,সহ-সভাপতি-তপন আহমেদ,সাধারণ সম্পাদক-সামির সরকার সবুজ,যুগ্ম সাধারণ সম্পাদক-মোক্তার হোসেন,সাংগঠনিক সম্পাদক-রইস উদ্দিন রিপন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST