ঢাকাWednesday , 22 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ঘিরে উপজেলা কো-অর্ডিনেশন সভা।

দেশ চ্যানেল
April 22, 2026 5:01 pm
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় প্রশাসন,স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় টিকাদান কার্যক্রমের সার্বিক প্রস্তুতি,লক্ষ্যভিত্তিক শিশুদের অন্তর্ভুক্তি,টিকা সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বক্তারা বলেন,হাম ও রুবেলা প্রতিরোধে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আসিফ আল জিনাত এবং সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াসমিন।তারা সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শতভাগ টিকাদান নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।সভায় উপস্থিত মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান দিগন্ত বলেন- হাম ও রুবেলা একটি মারাত্মক সংক্রামক রোগ, যা শিশুদের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।এই ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার নির্ধারিত বয়সী সকল শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয় এবং আগামী ১০/৫/২০২৬ ইং পরযন্ত এই কার্যকম চলবে বলে ও জানান।স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান,টিকাদান কার্যক্রম সফল করতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গুজব ও ভুল ধারণা দূর করে সবাইকে সচেতন করতে হবে।সভায় আরও জানানো হয়,যেসব শিশু এখনো টিকার বাইরে রয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত টিকাদানের আওতায় আনা হবে। এজন্য মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।উল্লেখ্য, এ কর্মসূচি বাস্তবায়নে Gavi, World Health Organization এবং UNICEFসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করছে।

আয়োজক হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এ সভার সার্বিক ব্যবস্থাপনা করে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ ক্যাম্পেইন সফল হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম হাম-রুবেলার ঝুঁকি থেকে মুক্ত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST