মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার আলোচিত শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান রক্সি ওরফে কাইল্লা রক্সি(৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান রক্সি ওরফে কাইল্লা রক্সি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম ওরফে নজুর ছেলে।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়-শুক্রবার রাতে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব জানায়-গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসি’র একটি আভিযানিক দল রাতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানের সময় সোনারগাঁ এলাকার ত্রাস হিসেবে পরিচিত কাইল্লা রক্সিকে আটক করা হয়।র্যাব সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে রক্সি।সে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন এবং পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিলো।এছাড়া সে টেকনাফসহ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেট পরিচালনা করতো বলেও জানায়।র্যাব আরো জানায়-তার বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামা,চাঁদাবাজি,জমি দখল,অপহরণ,চুরি ও মুক্তিপণ আদায়সহ আরো অনেক অভিযোগ রয়েছে। সোনারগাঁ,সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ আরো বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে।র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন-গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো।তাকে আইনের আওতায় আনা হয়েছে।তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

