মাদবপুর হবিগঞ্জ প্রতিনিধি,, হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চৌমুহনী ইউনিয়নের অলিপুর-মহব্বতপুর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী কুরবান ভূইয়ার ছেলে রনি মিয়া (নওয়াগাও, বিজয়নগর) এর বিরুদ্ধে ১টি মামলা দায়ের করে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়। এছাড়া তুলসিপুর এলাকা থেকে ২টি ড্রেজার ও পাইপ জব্দ করা হয় এবং একটি ড্রেজার বিকল করে দেওয়া হয়। অভিযানকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, মনতলা ও কাশিমপুর পুলিশ ফাঁড়ির একটি...
মাদবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চৌমুহনী ইউনিয়নের অলিপুর-মহব্বতপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী কুরবান ভূইয়ার ছেলে রনি মিয়া (নওয়াগাও, বিজয়নগর) এর বিরুদ্ধে ১টি মামলা দায়ের করে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
এছাড়া তুলসিপুর এলাকা থেকে ২টি ড্রেজার ও পাইপ জব্দ করা হয় এবং একটি ড্রেজার বিকল করে দেওয়া হয়।
অভিযানকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, মনতলা ও কাশিমপুর পুলিশ ফাঁড়ির একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করে।
অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ বালি উত্তোলন ও পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।