ঢাকাMonday , 23 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুরে দেওগাঁও শাহী জামে মসজিদে চোরের তাণ্ডব—গেট ভেঙে মূল্যবান সামগ্রী লুট।

দেশ চ্যানেল
March 23, 2026 4:25 am
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,, ইমদাদুল ইসলাম

মাধবপুর উপজেলার দেওগাঁও শাহী জামে মসজিদে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মসজিদের গেটের নিচে এসিড প্রয়োগ করে লোহা দুর্বল করে ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ফ্যানসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে মসজিদ কমিটির সহ-সভাপতি সোলেমান চৌধুরী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। একটি পবিত্র স্থানে এভাবে চুরি হওয়া আমাদের সবাইকে ব্যথিত করেছে। আমরা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মসজিদ কমিটির সভাপতি মো: জুবের চৌধুরী বলেন, মসজিদের নিরাপত্তা নিয়ে আমরা সবসময় সচেতন ছিলাম, কিন্তু এভাবে পরিকল্পিতভাবে এসিড দিয়ে গেট ভেঙে চুরি করা সত্যিই উদ্বেগজনক। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি—এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

মসজিদের মুসল্লী কাজী সালেকুর রহমান বলেন, আমরা প্রতিদিন এখানে নামাজ আদায় করি। মসজিদের নিরাপত্তা নিয়ে এখন আমরা ভীষণ আতঙ্কিত। দ্রুত চোরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।”

মসজিদের সেক্রেটারি মুজাহিদ মিয়া বলেন, এর আগেও আমাদের মসজিদের মাইকের ইউনিট চুরি হয়েছে। এবার আবার ফ্যানসহ অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। বারবার এমন ঘটনা ঘটায় আমরা খুবই উদ্বিগ্ন। মসজিদের নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি।

স্থানীয়দের মতে, মসজিদের মতো পবিত্র স্থানে এমন চুরির ঘটনা এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST