মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
৯ম পে-স্কেল গেজেট প্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পানছড়িতে কর্মরত কর্মকর্তা–কর্মচারীগন।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ৯ম পে-স্কেল গেজেট দ্রুত প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ না হওয়ায় কর্মকর্তা–কর্মচারীরা ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে কর্মজীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করে তা কার্যকর করার দাবি জানান।বক্তারা আরও বলেন, সরকার ঘোষিত পে-স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারীদের মনোবল ভেঙে পড়ে এবং সেবার মানও ব্যাহত হয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে কর্মকর্তা– কর্মচারীরা দ্রুত ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

