অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয় করুন— ফরহাদ।
জেলা প্রতিনিধি নড়াইল : দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মধ্যে অবহেলিত নড়াইল। এই জেলার উন্নয়ন করতে হলে ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট দিলে নড়াইলে বিশ্ববিদ্যালয় হবে, মেডিকেল কলেজ হবে। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হলে ধানের শীষেই ভোট দিতে হবে, এর কোন বিকল্প নেই। শনিবার (২৪ জানুয়ারি) বিকালে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ঐতিহ্যবাহী নাকশী মাদ্রাসা বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ উপরোক্ত কথা বলেন। জনসভার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা...
জেলা প্রতিনিধি নড়াইল :
দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মধ্যে অবহেলিত নড়াইল। এই জেলার উন্নয়ন করতে হলে ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট দিলে নড়াইলে বিশ্ববিদ্যালয় হবে, মেডিকেল কলেজ হবে। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হলে ধানের শীষেই ভোট দিতে হবে, এর কোন বিকল্প নেই।
শনিবার (২৪ জানুয়ারি) বিকালে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ঐতিহ্যবাহী নাকশী মাদ্রাসা বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ উপরোক্ত কথা বলেন।
জনসভার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, লোহাগড়া পৌর বিএনপির সহসভাপতি এসএম শাহিন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্যাসহ প্রমূখ।
নির্বাচনী জনসভায় বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।