ঢাকাFriday , 30 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

সমালোচনাই আমাকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাবে: কালকিনির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিরাজ হাওলাদার।

দেশ চ্যানেল
October 30, 2026 9:07 am
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলাজুড়ে ইতিমধ্যে বইছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে এলাকায় ব্যানার, ফেস্টুন ও গণসংযোগে সরব হয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। তেমনই এক ব্যতিক্রমী ও দৃঢ় প্রত্যয়ী বক্তব্য দিয়ে স্থানীয় রাজনীতিতে আলোচনা ছড়াচ্ছেন কালকিনি উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মিরাজ হাওলাদার।

সম্প্রতি নির্বাচনী প্রস্তুতি এবং সমালোচনা বিষয় তিনি মুঠোফোনে মন্তব্য করে বলেন, “সমালোচনাই আমাকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।” তার এই বক্তব্য এখন কালকিনির সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে বেশ সাড়া ফেলেছে।

মিরাজ হাওলাদার আরো বলেন, নির্বাচনে প্রার্থী হওয়াও এবং “রাজনীতি করা,এতে সমালোচনা থাকবেই। যারা আমার সমালোচনা করছেন, তারা মূলত আমার কাজ ও জনপ্রিয়তাকে ভয় পাচ্ছেন। নেতিবাচক সমালোচনা আমাকে থামিয়ে দিতে পারবে না, বরং এটি আমার ত্রুটিগুলো শুধরে জনগণের আরও কাছে যাওয়ার শক্তি জোগাবে। যত বেশি সমালোচনা হবে, সাধারণ মানুষ তত বেশি আমার পাশে এসে দাঁড়াবে। আর এই জনগণের ভালোবাসাই শেষ পর্যন্ত আমাকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।” অনেকে আমাকে নিয়ে অনেক মন্তব্য করছেন। এটার কারন আমি আগামী নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছি, তাই।

এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, মিরাজ হাওলাদার দীর্ঘদিন ধরে কালকিনি উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তরুণ ও সাধারণ মানুষের মাঝে তার একটি নিজস্ব বলয় তৈরি হয়েছে।

নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে মিরাজ হাওলাদার জানান, তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে জনগণের সুখ-দুঃখের কথা শুনছেন। দলমত নির্বিশেষে কালকিনির আধুনিকায়ন ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করাই তার মূল লক্ষ্য। তিনি আশাবাদী, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে কালকিনির জনগণ তাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST