ঢাকাFriday , 13 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই,কে কোন দল করে সেগুলো দেখার সুযোগ নেই- খোকন তালুকদার।

দেশ চ্যানেল
March 13, 2026 2:29 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই,কে কোন দল করে কার বাড়ির সামনে দিয়ে রাস্তা গেলো সেগুলো দেখার সুযোগ নেই,জনগণের উন্নয়নে তাদের মৌলিক অধিকার পূরণ করার জন্য যতদূর করা দরকার আমি আপনাদের জন্য করবো আপনারা আমার জন্য দোয়া করবেন।

শুক্রবার ডাসার উপজেলা বিএনপির আয়োজনে ডাসার ডি.কে.আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজ মাঠে মাদারীপুর-৩ আসনের অন্তর্ভুক্ত ৫ টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষের সাথে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন,মাদারীপুর ৩ আসনের প্রতিটি ইউনিয়ন ঘুরে ঘুরে কি কি উন্নয়ন দরকার সেগুলো আমি দেখে এসেছি সেই কাজগুলো আমি শুরু করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি। জুন মাসে মাদ্রাসা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ননের কাজ শুরু হবে ইনশাআল্লাহ।

এসময় ডাসার উপজেলা বিএনপি’র প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা সালাম খানের সঞ্চালনায় উপজেলা যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদল সহ বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST