আসন্ন দুর্গাপুজায় খাগড়াছড়িতে ১৮ মন্দিরকে শুভেচ্ছা উপহার বিতরন ।
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:: আসন্ন শারদীয় দুর্গাপুজা ২০২৪ উপলক্ষে ১৮ মন্দিরকে শুভেচ্ছা উপহার তুলে দিয়েছেন খাগড়াছড়ি সদর জোন। শনিবার (৫ অক্টোবর ২০২৪) সকালে খাগড়াছড়ি সদর জোনে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদর জোন (৩০ বীর) এর অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল পিএসসি। তিনি বলেন, সম্প্রীতির খাগড়াছড়ি গড়তে আমাদের এই প্রয়াস। সার্বজনীন দুর্গাৎসবকে সুন্দর ও সফল করতে সব সময় বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে ছিলো, আছে এবং থাকবে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সম্প্রীতি-সহাবস্থান নিশ্চিতে সকলকে মিলেমিশে এক হয়ে কাজের মাধ্যমে সুন্দর খাগড়াছড়ি গড়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, দুর্গাপুজায় খাগড়াছড়িতে কোন বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। নিরাপত্তা ও শান্তির জন্য...
মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি::
আসন্ন শারদীয় দুর্গাপুজা ২০২৪ উপলক্ষে ১৮ মন্দিরকে শুভেচ্ছা উপহার তুলে দিয়েছেন খাগড়াছড়ি সদর জোন।
শনিবার (৫ অক্টোবর ২০২৪) সকালে খাগড়াছড়ি সদর জোনে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদর জোন (৩০ বীর) এর অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল পিএসসি।
তিনি বলেন, সম্প্রীতির খাগড়াছড়ি গড়তে আমাদের এই প্রয়াস। সার্বজনীন দুর্গাৎসবকে সুন্দর ও সফল করতে সব সময় বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে ছিলো, আছে এবং থাকবে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সম্প্রীতি-সহাবস্থান নিশ্চিতে সকলকে মিলেমিশে এক হয়ে কাজের মাধ্যমে সুন্দর খাগড়াছড়ি গড়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, দুর্গাপুজায় খাগড়াছড়িতে কোন বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। নিরাপত্তা ও শান্তির জন্য প্রশাসন কাজ করছে।
এ সময় ১৮টি পুজা মন্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ জোন (৩০ বীর) এর উপ অধিনায়ক, এ্যাডজুটেন্ট এসএম এবং সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।