রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় বটগাছের মগডালে উঠে আটকে পড়া ১৩ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১২ টা ১৫ মিনিটের দিকে উপজেলার বাঁশিলা মাদ্রাসা সংলগ্ন একটি বটগাছ থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোরের নাম আলহাজ্ব (১৩)। সে উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের মোঃ রাসেলের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, কিশোরটি মানসিক ভারসাম্যহীন। নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোঃ গোলাম মোস্তফা জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কিশোরটি উপজেলার বাঁশিলা মাঠের একটি বটগাছের মাথায় উঠে যায়। স্থানীয় লোকজন তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তারা নলডাঙ্গা...
রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় বটগাছের মগডালে উঠে আটকে পড়া ১৩ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১২
টা ১৫ মিনিটের দিকে উপজেলার বাঁশিলা মাদ্রাসা সংলগ্ন একটি বটগাছ থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোরের নাম আলহাজ্ব (১৩)। সে উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের মোঃ রাসেলের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, কিশোরটি মানসিক ভারসাম্যহীন।
নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মোঃ গোলাম মোস্তফা জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কিশোরটি উপজেলার বাঁশিলা মাঠের একটি বটগাছের মাথায় উঠে যায়। স্থানীয় লোকজন তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তারা নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রচেষ্টার মাধ্যমে কিশোরটিকে নিরাপদে গাছ থেকে নামিয়ে আনতে সক্ষম হয়। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের দ্রুত ও সাহসী প্রচেষ্টায় কিশোরটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।