ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসলে নেমে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু।
আব্দুল্লাহ আল মামুন পিয়াস ঈশ্বরদী প্রতিনিধি ঈশ্বরদীতে পদ্মার শাখা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মুন্না হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১অক্টোবর) দুপুরে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের নবীনগর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই কলেজ ছাত্র মুন্না উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পশ্চিম পাড়া গ্রামের জিয়া হোসেনের ছেলে এবং সলিমপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বাইসাইকেল যোগে মুন্না বাড়ি থেকে লক্ষীকুন্ডা নদীর তীরবর্তী এলাকায় ঘাস কাটতে যাই। এ সময় তীরে সাইকেল রেখে নদীতে গোসল করতে নামে সে। নদীতে প্রচন্ড শ্রোত থাকায় ও সাঁতার না জানাই একসময় পানিতে তলিয়ে যায় সে, স্থানীয় কয়েকজন...
আব্দুল্লাহ আল মামুন পিয়াস ঈশ্বরদী প্রতিনিধি
ঈশ্বরদীতে পদ্মার শাখা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মুন্না হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১অক্টোবর) দুপুরে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের নবীনগর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই কলেজ ছাত্র মুন্না উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পশ্চিম পাড়া গ্রামের জিয়া হোসেনের ছেলে এবং সলিমপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বাইসাইকেল যোগে মুন্না বাড়ি থেকে লক্ষীকুন্ডা নদীর তীরবর্তী এলাকায় ঘাস কাটতে যাই। এ সময় তীরে সাইকেল রেখে নদীতে গোসল করতে নামে সে। নদীতে প্রচন্ড শ্রোত থাকায় ও সাঁতার না জানাই একসময় পানিতে তলিয়ে যায় সে, স্থানীয় কয়েকজন যুবক ঘটনা টের পেয়ে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় তার মরদেহ উদ্ধার করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।