মোঃশরিফুল ইসলাম উপজেলা প্রতিনিধি পুঠিয়া, রাজশাহী।
উন্নত কলাকৌশল প্রয়োগে আখের ফলন বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন উৎপাদন শীর্ষক খমার দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২১ জুন সকাল ১১ টায় রাজশাহী সুগার মিলের সরদহ সাবজোনের হলিদাগাছী,জাগিরপাড়া (ডুমুরতলা) খামার দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও আখ ক্ষেত পরিদর্শন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মাননীয় এমপি আবু সাঈদ চাঁদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড.জেবুন নাহার ফেরদৌস,প্রধান (সিপিই) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন,সদর দপ্তর,ঢাকা। রওশনারা আরজু,মহাব্যবস্থাপক (বীজ পরিদর্শন) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, সদর দপ্তর,ঢাকা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,মোঃ হুমায়ুন কবীর,ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী সুগার মিলস লিমিটেড,রাজশাহী।
এ বিষয়ে মাননীয় এমপি আবু সাঈদ চাঁদ বলেন,চিনি শিল্প লাভজনক করতে হলে আমাদের সুগার মিল গুলোকে আধুনিকায়ন করতে হবে,এ বিষয়ে আমি শিল্প মন্ত্রণালয়ে কথা বলেছি,ইনশাল্লাহ সংসদে এই রাজশাহীর সুগার মিল ও চিনি শিল্পকে কিভাবে লাভজনক হয় সেটি তুলে ধরব।
ড.জেবুন নাহার ফেরদৌস বলেন,আমরা চাষীদের যেভাবে পরামর্শ দিয়ে থাকি আখ উৎপাদনে চাষিরা যদি সেভাবে আখের প্রতি যত্ন নেন তাহলে চাষিরা আখ চাষ করে লাভবান হবেন,আমরা ব্যাপক পরিমাণ সার দিচ্ছি,সময়মতো ক্ষতিকর পোকা দমনের পরামর্শ দিচ্ছি। গতবারের তুলনায় এবার আখ খুব ভালো হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী আখ পাওয়া যাবে।তিনি আরো বলেন,আখ এখন একটি লাভজনক ফসল একই জমিতে আখের পাশাপাশি সাথী ফসল হিসাবে চাষীরা খুব লাভবান হচ্ছেন তাই বেশি বেশি করে আখরোপণ করি চিনি শিল্পকে বাঁচিয়ে রাখি।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মোঃজামাল হোসেন মহা ব্যবস্থাপক (অর্থ), মোস্তফা সারোয়ার মহাব্যবস্থাপক ( প্রশাসন), মাকছুদা পারভীন মহাব্যবস্থাপক (কৃষি), মোঃআব্দুল্লাহ আল মামুন ডিজিএম ( সীডএন্ড এগ্রো),পার্থ প্রতীম সাহা উপব্যবস্থাপক( হিসাব), মোহাম্মদ মাসুদ রানা সভাপতি শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাচিকএবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও সকল সাবজোন প্রধান এবং নয়টি সাবজোন হতে আগত আখ চাষীবৃন্দ উপস্হিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ এমদাদুল হক ডিজিএম( সম্প্রসারন)।

