রাসেল কবির/ বরিশাল জেলার কাজিরহাট থানার ২ নং লতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে উদয়পুর গ্রামে গত ১৯ ইং জুন গভীর রাতে মৃত রশিদ হাওদারের ছেলে প্রবাসী ইমরানের ঘরে চুরির ঘটনা ঘটে বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে। প্রবাসী ইমরানের মা কহিনুর বেগম জানায়, প্রতিরাতে মত খাবার খেয়ে মেয়ে রিপা কে নিয়ে ঘুমিয়ে যাই। ভোর বেলা আমার ঘুম ভাঙ্গে উঠে দেখি বসত ঘরের দরজা খোলা। মনের ভিতরে সন্দেহ হলে ঘরের ভেতর ঘুরে ফিরে দেখি আমার স্টিলের আলমারি ভাঙ্গা তল্লাশি করে দেখতে পারি গচ্ছিত রাখা ১০ হাজার টাকা নেই। অবশেষ ঘরের বাইরে বের হয়ে দেখতে পাই বসত ঘরের পশ্চিম প্রান্তে দেখতে পাই সিদ কেটে ঘরের ভিতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।আমি ডাক চিৎকার করলে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে আসে দেখতে পায় এবং সিদ কাটার স্থানে একটি লোয়ার সাবাল রেখে যায়। স্থানীয় লোকজন বলে এলাকার কিছু মাদক সেবনকারীরা নেশার টাকা সংগ্রহ করতে না পারায় রাতের আঁধারে চুরি কাজে লিপ্ত হয় নেশার টাকা সংগ্রহ করে। অনেক রাতে দেখা যায় কিছু সঙ্ঘবদ্ধ মাদক সেবনকারীরা এদিক সেদিক ঘোরাফেরা করে
মাদক সেবনকারীরা এলাকায় চুরি ঘটনা ঘটায়। লতা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদের সাথে কথা হলে তিনি জানায় চুরির ঘটনা ঘটছে আমি শুনেছি। কাজািরহাট থানা অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান এর সাথে আলাপ করলে তিনি বলেন ঘটনাস্থলে থানা পুলিশ গিয়েছে এস আই মো: আনিস। এ বিষয় এস আই মো: আনিস মিয়ার সাথে কথা হলে তিনি বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। সিদ কাটা জায়গা থাকে একটি লোহার সাবাল উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ভুক্তভোগী কাজিরহাট থানায় এসে আইনাগত ব্যবস্থা চাইলে আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নিব।

