নাজমুল হাসান সবুজ বিশেষ প্রতিনিধি খুলনা আজ (শনিবার) সন্ধ্যায় খুলনা নগরীর ময়লাপোতায় কাঁচাবাজার তদারকি করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মীর আলিফ রেজার নেতৃত্বে একটি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, আলু, ডাল, আটা, কাঁচামরিচ, শাক-সবজি, ইলিশসহ বিভিন্ন রকমের মাছ ও মুরগির বাজার তদারকি করা হয়। টিমের সদস্যগণ মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ খতিয়ে দেখেন। মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানোয় তদারকি টিম বিভিন্ন দোকানের মালিকদের সতর্ক করার পাশাপাশি দিকনির্দেশনা দেয়। বাজার তদারকির সময়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিবসহ সন্ধ্যা বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত...
নাজমুল হাসান সবুজ বিশেষ প্রতিনিধি খুলনা
আজ (শনিবার) সন্ধ্যায় খুলনা নগরীর ময়লাপোতায় কাঁচাবাজার তদারকি করে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মীর আলিফ রেজার নেতৃত্বে একটি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, আলু, ডাল, আটা, কাঁচামরিচ, শাক-সবজি, ইলিশসহ বিভিন্ন রকমের মাছ ও মুরগির বাজার তদারকি করা হয়। টিমের সদস্যগণ মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ খতিয়ে দেখেন। মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানোয় তদারকি টিম বিভিন্ন দোকানের মালিকদের সতর্ক করার পাশাপাশি দিকনির্দেশনা দেয়।
বাজার তদারকির সময়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিবসহ সন্ধ্যা বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।