ঢাকাMonday , 15 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

গুম থেকে ফেরার দিন স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন এমপি খোকন তালুকদার।

দেশ চ্যানেল
June 15, 2026 1:56 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকনের গুম থেকে ফিরে আসার দিন স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জীবনের এক কঠিন ও বেদনাবিধুর অধ্যায় অতিক্রম করে আলো-বাতাসে ফিরে আসার স্মৃতিকে ধারণ করতেই এ কর্মসূচি আজ সোমবার আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, দীর্ঘ ৩ মাস ১৫ দিন গুম থাকার পর জুন মাসের ১৫ তারিখে তিনি স্বজন ও সহকর্মীদের মাঝে ফিরে আসেন। দিনটি তার পরিবার, রাজনৈতিক সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য ছিল এক আনন্দঘন ও আবেগঘন মুহূর্ত। সেই স্মরণীয় দিনটিকে অর্থবহ করে তুলতে তার প্রাণের বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, “গুম অবস্থায় থাকাকালে কখনো ভাবিনি আবার মুক্ত আকাশের নিচে দাঁড়াতে পারবো, আলো-বাতাস দেখতে পাবো, কিংবা প্রকৃতির সান্নিধ্যে ফিরতে পারব। আল্লাহর অশেষ রহমতে আমি ফিরে এসেছি। তাই এই দিনটি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিনগুলোর একটি।”

তিনি আরও বলেন, “গাছ আমাদের জীবন, পরিবেশ ও ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘ অন্ধকার সময় পেরিয়ে যখন আবার মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি, তখন প্রকৃতির প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে গেছে। সেই অনুভূতি থেকেই আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি।”

তিনি বলেন, “মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে আমি সবসময় সংগ্রাম করেছি। জনগণের ভালোবাসা ও সমর্থনে আজ আমি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের সেবক হিসেবেই থাকতে চাই।”

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

উপস্থিত বক্তারা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি স্মরণীয় দিনকে ধারণ করার উদ্যোগ নয়, বরং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে এটি প্রতিকূল সময়ে মানুষের ধৈর্য, আশা ও সংগ্রামী চেতনার প্রতীক হিসেবেও বিবেচিত হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর অব্যাহত ভূমিকার জন্য দোয়া করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST