নড়াইলে ১২ বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারনের অভিযোগ জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের কালিয়া পৌরসভার কুলশুর গ্রামের দিনমুজুরের শিশু মেয়েকে জোর পূর্বক ধর্ষণ করে ভিডিও ধারন করে ২য় বার ধর্ষনের ভিডিও দেখিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ।
গত (৬ জুন) বেলা ১১ টার সময় পাশের বান্ধবীর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে কুটু সাহার পরিতাক্ত্য বাড়ির সামনে পৌঁছালে বৃষ্টি শুরু হয় এ সময় শিশুটি কুটু সাহার বাড়িতে আশ্রয় নেয়। ওই সময় একই গ্রামের আলামিন সরদারের ছেলে আশিক সরদার (১৯),শিশু মেয়েকে মূখ চেপে ধরে বাড়ি ভিতরে নিয়ে একটি ঔষধ খাওয়ায় বলে জানায় ঔ ভুক্তভোগী শিশু।
ওষুধ খাওয়ার পর শিশু টি অচেতন হয়ে যায়।
পরে বিকাল ৪টার সময় শিশুটির জ্ঞান ফিরলে সে দেখতে পাই একা ঘরের মধ্যে শুয়ে আছে তবে বৃষ্টি নেই।
এ সময় শিশুটি উঠে দাঁড়াতে গেলে মাথা ঘুরে পড়ে যায় এবং অসুস্থ অবস্থায় আস্তে আস্তে বাড়িতে গিয়ে শুয়ে পড়ে বলেও জানায় ধর্ষণের শিকার ওই শিশুটি।
সুত্রে জানাগেছে শিশুটির মা ঝিয়ের কাজ করে বাড়ি ফিরে দেখেন তার মেয়েটি অসুস্থ।
এ সময় তিনি স্থানীয় চিকিৎসকদের কাছ থেকে সেবা নেন পরে (১১ জুন) ধর্ষক আশিক সরদার শিশু মেয়েটিকে তার সাথে জোরপূর্বক ধর্ষণের ভিডিও দেখিয়ে আবারো ধর্ষণে লিপ্ত হতে চাই। এ সময় মেয়েটি প্রস্তাবে রাজি না হওয়ায় ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিবে বলে হুমকি দেয়। এ কথাটি জানাজানি হলে শিশু টির মা স্থানীয়দের কাছে বিচারের দাবি করেন।
তবে স্থানীয়দের কাছে বিচার না পেয়ে গত (১৩ জুন) শনিবার কালিয়া থানায় উপস্থিত হয়ে অভিযোগ করেন, ভুক্তভোগী শিশুটির অসহায় মা।
এবং (১৫ জুন) সোমবার সকালে শিশু মেয়েটি ও তার মা-সহ মহিলা পুলিশ দিয়ে নড়াইল জেলা হাসপাতালে মেডিকেল রিপোর্টের জন্য পাঠানো হয়।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী বলেন ১৪ জুন কালিয়া থানায় ৩ জনকে আসামি করে ধর্ষণের মামলা রজু করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

