তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি : খুলনা জেলা গোয়েন্দা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে ডুমুরিয়া থানার জিলেরডাঙ্গা এলাকা থেকে ১ কেজি ৫শ গ্রাম গাঁজা সহ অন্তর মন্ডল(২০)কে আটক করছে।আটককৃত অন্তর মন্ডল ঐ গ্রামের অসীম মন্ডলের ছেলে।গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪শে অক্টোবর পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর সার্বিক দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে এসআই আল আমিন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ডুমুরিয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডুমুরিয়া থানাধীন জিলেরডাঙ্গা গ্রামের জনৈক মোহন বিশ্বাসের বাড়ীতে যাওয়ার প্রবেশ পথে হতে বিকাল ৩টার সময় আসামী অন্তর...
তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি :
খুলনা জেলা গোয়েন্দা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে ডুমুরিয়া থানার জিলেরডাঙ্গা এলাকা থেকে ১ কেজি ৫শ গ্রাম গাঁজা সহ অন্তর মন্ডল(২০)কে আটক করছে।আটককৃত অন্তর মন্ডল ঐ গ্রামের অসীম মন্ডলের ছেলে।গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪শে অক্টোবর পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর সার্বিক দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে এসআই আল আমিন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ডুমুরিয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডুমুরিয়া থানাধীন জিলেরডাঙ্গা গ্রামের জনৈক মোহন বিশ্বাসের বাড়ীতে যাওয়ার প্রবেশ পথে হতে বিকাল ৩টার সময় আসামী অন্তর মন্ডলকে আটক করে এবং তার হেফাজত থেকে ১কেজি ৫শ গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও তার ব্যবহৃত টিভিএস মোটরসাইকেল উদ্ধার করেন। এ বিষয়ে এসআই আল আমিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।