ঢাকাFriday , 23 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দায় মাদক বিষয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ তিনজন গ্রেপ্তার।

দেশ চ্যানেল
October 23, 2026 11:45 am
Link Copied!

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, চোলাই মদ তৈরির উপাদান ২০০ লিটার ওয়াশ, নগদ ৭৩ হাজার ৫০ টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মান্দা থানার ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালের নেতৃত্বে কিশোর অপরাধ ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চকউলী গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে মো. ইসলাম বাবু (২১) ও মো. শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের মো. মঞ্জুর আহমেদের ছেলে মো. আরিফ হোসেন (২৩)। তাঁরা সবাই নওগাঁর মান্দা থানার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদ তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত ২০০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে দুটি লম্বা বার্মিজ চাকু এবং মাদকদ্রব্য বিক্রির টাকা বলে সন্দেহ করা নগদ ৭৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।

এ ছাড়া তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি গর্তে লুকানো অবস্থায় ডাবল-ব্লেড টমাহক ধরনের কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য, নগদ টাকা ও অস্ত্র জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ, কিশোর অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ বদ্ধপরিকর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST