জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে চর দৌলতপুর গ্রামে মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে।
রবিবার ২২ মার্চ ইতনা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেগে চর দৌলতপুর গ্রামে সর্বজনীন নাট মন্দির প্রাঙ্গণে ৩২ প্রহর ব্যাপী এই মহানাম যজ্ঞের শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে বিজন কুমার সেনের সভাপতিত্বে প্রধান অতিথি লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার রায় বলেন নাম যজ্ঞ হলো সনাতনী ধর্মের প্রার্থনা অনুষ্ঠান। আমাদের লক্ষ্য দেশ মাতৃক শান্তি, জীবে দয়া ও মানব কল্যান কামনায় ঈশ্বরের নিকট প্রার্থনা করবো। সভাপতি বিজন কুমার সেন বলেন তার প্রায়ত পিতা বিমল কুমার সেন পাচ বছর পূর্ব নাম যজ্ঞ অনুষ্ঠান শুরু করেছিলেন। আমি আমার পিতার কর্ম ধরে রাখার জন্য এই নাম যজ্ঞ অনুষ্ঠান অব্যাহত রেখেছি। আমি আশা করছি এই নাম যজ্ঞ অনুষ্ঠান চলমান থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ওই মন্দির কমিটির সহ সভাপতি কবি রাম কৃষ্ণ বিশ্বাস,সাধারণ সম্পাদক কালি তারা বিশ্বাস, উপদেষ্টা বিশিষ্ট চিত্র কর নারায়ন বিশ্বাস, বুড়ো ঠাকুরের মেলার সভাপতি অলক কুমার সাহা,সহ সাধারণ সম্পাদক প্রসান্ত কুমার বিশ্বাস, ইতনা ইউনিয়নের ইউপি সদস্য তমাল কুমার কুন্ড প্রমুখ।

