মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৬ নং মাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা ছাত্রদল কর্মী হাসিবুর রহমানকে গত ১৪-৫-২০২৫ ইং তারিখে সন্ত্রাসীরা নিশংস ভাবে হত্যা করে। আজ ২৪ জুলাই ২০২৫ইং বিকাল ৫ টায় হোজা অনন্তকান্দি মাদ্রাসা মাঠে নিহত হাসিবুল এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে শুরুতে নিহত হাসিবুর রহমানের কবর জিয়ারত করা হয় । অনুষ্ঠানে আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক জনাব আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জনাব আব্দুস সবুর বুলেট মারিয়া...
মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার রাজশাহী:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৬ নং মাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা ছাত্রদল কর্মী হাসিবুর রহমানকে গত ১৪-৫-২০২৫ ইং তারিখে সন্ত্রাসীরা নিশংস ভাবে হত্যা করে।
আজ ২৪ জুলাই ২০২৫ইং বিকাল ৫ টায় হোজা অনন্তকান্দি মাদ্রাসা মাঠে নিহত হাসিবুল এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে শুরুতে নিহত হাসিবুর রহমানের কবর জিয়ারত করা হয় ।
অনুষ্ঠানে আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক জনাব আবু সাঈদ চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জনাব আব্দুস সবুর বুলেট মারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব হাসান ইমাম ফারুক সুমন উপজেলা বিএনপির সদস্য জনাব জার্জিস হোসেন সোহেল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা নিহত হাসিবুলের আত্মার মাগফিরাত কামনা করেন । এবং হত্যার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত ও সকলের রোগমুক্তি কামনায় দোয়া করা হয় ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।