চাকরি না পাওয়ায় সিরাজগঞ্জের এক যুবকের আত্মহত্যার চেষ্টা
নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজে পুনরায় চাকরি না পাওয়ায় হতাশা হয়ে বিশাল (২৯) নামের এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছে। ১৪আগস্ট (সোমবার) বিকেলে সদর উপজেলায় শিয়ালকোলে অবস্থিত শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ গেটের সামনে মুল সড়কে গাড়ীর নিচে চাপা পড়ার চেষ্টা করে ওই যুবক। পরে যুবকের পিতা মাতা ও স্থানীয়দের চেষ্টায় তাকে উদ্ধার করা হয়। জানা যায়, বিশাল শহরের পৌর এলাকার বাসিন্দা। সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে দীর্ঘদিন ধরে ক্লিনার পদে চুক্তিভিত্তিক কাজ করতো। চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হবার পর সম্প্রতি নতুন ঠিকাদার নতুন ভাবে অন্তর্ভুক্তি করার জন্য টাকা দাবী...
নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজে পুনরায় চাকরি না পাওয়ায় হতাশা হয়ে বিশাল (২৯) নামের এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছে।
১৪আগস্ট (সোমবার) বিকেলে সদর উপজেলায় শিয়ালকোলে অবস্থিত শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ গেটের সামনে মুল সড়কে গাড়ীর নিচে চাপা পড়ার চেষ্টা করে ওই যুবক। পরে যুবকের পিতা মাতা ও স্থানীয়দের চেষ্টায় তাকে উদ্ধার করা হয়।
জানা যায়, বিশাল শহরের পৌর এলাকার বাসিন্দা। সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে দীর্ঘদিন ধরে ক্লিনার পদে চুক্তিভিত্তিক কাজ করতো। চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হবার পর সম্প্রতি নতুন ঠিকাদার নতুন ভাবে অন্তর্ভুক্তি করার জন্য টাকা দাবী করে। চাহিদা মোতাবেক টাকা দিতে না পারায় দিশেহারা হয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন বিশালের বাবা মা। এদিকে সিরাজগঞ্জ হেল্প গ্রুপের প্রতিষ্ঠাতা মাহবু্বুর রহমান তাৎক্ষনিক ঘটনাস্থলের উপস্থিতিতে বিশালকে কাউন্সিলিং করানো হয়। পরে পুনরায় চাকরী পাওয়ার আশ্বাসে বাড়ী ফিরে যায় বিশাল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।