ঢাকাMonday , 19 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি-যুবদল নেতৃবৃন্দ।

দেশ চ্যানেল
October 19, 2026 9:53 am
Link Copied!

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।রবিবার রাতে লোহাগড়া পৌর এলাকার শ্রী শ্রী নিতাই-গৌর সুন্দর জিউর মন্দির ও উপজেলা কেন্দ্রীয় দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শ,ম জামসেদ আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাজ্জাদ হোসেন শিকদার, শ্রমিকদল নেতা শ,ম কামাল হোসেন রিন্টু, শ্রী শ্রী নিতাই-গৌর সুন্দর জিউর মন্দির ও উপজেলা কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি প্রবীর কুমার রায়, সাধারণ সম্পাদক বাবু বিপুল বিশ্বাস, কোষাধ্যক্ষ জয়ন্ত সরকার, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য শিমুল হাসান, বিএনপি নেতা মোঃ মোস্তফা কামালসহ বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি ও সুধীজন।পরিদর্শনকালে লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শ,ম জামসেদ আহমেদ বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের পাশে বিএনপি সবসময় আছে। তাদের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই।লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম বলেন, “সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা কাজ করছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে যুবদল সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতা করছে।উল্লেখ্য, এবছর লোহাগড়া উপজেলায় ১৪৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST