মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,আমি সংসদ সদস্য হিসেবে যে রাস্তায় ঘুরবো সেখান দিয়ে গাড়ি যাবে আর সেই জায়গার উন্নয়ন হবে আর খেটে খাওয়া মানুষ যারা যে রাস্তা দিয়ে ধান,পাট নিয়ে ঘরে ফিরে সেই রাস্তাঘাটে সমস্যা থাকবে সেটা দেখেও কোন ব্যবস্থা না নিয়ে চুপ থাকবো সেরকম সংসদ সদস্য আমি না। আমার নির্বাচনী আসনের প্রতিটি ইউনিয়নে উন্নয়নের ধারা সমানভাবে চলমান থাকবে। শুক্রবার বিকেলে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরো বলেন,আমি আপনাদের হৃদয়ের কথাগুলো আপনাদের কষ্টের কথাগুলো শোনার জন্য আমি এখানে এসেছি। আমি কিন্তু আমাদের নেতাকর্মীদের মাধ্যমে এসব সংগ্রহ করতে পারতাম কিন্তু আমি জানি যার যেখানে সমস্যা সে সেটা উপলব্ধি করতে পারে এবং যার যেটা দরকার সেটা নিয়ে যদি আমার কাছে আসি আমি ব্যক্তিগতভাবে খুশি হবো।
এসময় আলীনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসেমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী,সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,কালকিনি পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান বেপারী,মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, যুবদল নেতা মামুন শিকদার,আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদ পারভেজ,সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মিলনসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

