মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পানছড়ি থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ২২ মে শুক্রবার সকাল ১১ টায় পানছড়ি থানা কনফারেন্স রুমে এই ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।
পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে ওপেন হাউস ডেতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, পানছড়ি প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, সেকেন্ড অফিসার এস আই সদানন্দ, এস আই মোঃ জসিম উদ্দিন।
বক্তারা পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকার মাদকাসক্ত, ইভটিজিং, বাল্যবিবাহ রোধে সবাইকে সচেতন ভুমিকা পালনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।

