জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের কর্মসূচী।
মশিউর রহমান সুমন মেহেন্দিগঞ্জ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ নানা কর্মসূচী ঘোষণা করেছে। সোমবার (১৪আগষ্ট) মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক খাঁন মোহাম্মদ রিয়াদ সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচী জানানো হয়। কর্মসূচীর মধ্য ১৫ আগষ্ট সকাল ৮টা ৩০ মিনিটে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, সকাল ৮টা ৪৫ মিনিটে দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,সকাল ৯টায় শোক র্যালি, সকাল ৯টায় উপজেলা পরিষদে প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে...
মশিউর রহমান সুমন মেহেন্দিগঞ্জ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ নানা কর্মসূচী ঘোষণা করেছে।
সোমবার (১৪আগষ্ট) মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক খাঁন মোহাম্মদ রিয়াদ সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচী জানানো হয়।
কর্মসূচীর মধ্য ১৫ আগষ্ট সকাল ৮টা ৩০ মিনিটে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, সকাল ৮টা ৪৫ মিনিটে দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,সকাল ৯টায় শোক র্যালি, সকাল ৯টায় উপজেলা পরিষদে প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,সকাল ১০টা ৩০মিনিটে দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন ও সাধারণ সম্পাদক মোঃ সাহাব আহম্মেদের নির্দেশক্রমে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় কার্যালয়ে সকাল ৮ ঘটিকায় মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।