লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা কৃষক দলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। র্যালিটি লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সি অ্যান্ড বি চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নবগঠিত লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেজবাহ উদ্দিন পারভেজ । সঞ্চালনা করেন সদস্য সচিব মো: মাহাবুববুর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, বিএনপি নেতা আবু হায়াত সাবু, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম রাব্বি, যুগ্ম আহবায়ক মো: মফিজুর রহমান কাকা মিয়া, সদস্য মাকসুদুর রহমান, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. তাইবুল ইসলামসহ প্রমুখ।
এ সময় উপজেলা ও পৌর কৃষক দল, বিএনপিসহ বিভিন্ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে লোহাগড়া উপজেলা কৃষক দল কৃষকের অধিকার আদায় ও সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

