ঝিনাইদহে পুলিশের গাড়িতে মিলল চারবস্তা ফেনসিডিল,নগদ টাকাসহ আটক ০৩ জন।
জহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে পুলিশের এক এসআইসহ তিন জনকে চারবস্তা ফেনসিডিলসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) । সোমবার রাত দেড়টার দিকে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এসআই সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে সোহের আলী ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শাহীন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, হাটগোপালপুর এলাকা...
জহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে পুলিশের এক এসআইসহ তিন জনকে চারবস্তা ফেনসিডিলসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) ।
সোমবার রাত দেড়টার দিকে হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এসআই সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে সোহের আলী ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শাহীন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, হাটগোপালপুর এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১২০১ বোতল ফেনসিডিল,বিভিন্ন ডকুমেন্ট, ৪টি মোবাইল ফোন এবং নগদ ৬৩ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়। পরে তাদেরকে ঝিনাইদহ সদর থানায় হস্তন্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।