ঝিনাইদহ -১ আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেফতার।
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, র্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ কালের কণ্ঠকে জানান, নাশকতা মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী শহরের আরাপপুর জামতলা এলাকার তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ, গত ৪ আগস্ট আওয়ামী লীগের শান্তি মিছিল থেকে ঝিনাইদহ বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট...
জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি,
র্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ কালের কণ্ঠকে জানান, নাশকতা মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী শহরের আরাপপুর জামতলা এলাকার তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ, গত ৪ আগস্ট আওয়ামী লীগের শান্তি মিছিল থেকে ঝিনাইদহ বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।
এ ঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
ওই মামলার আসামি ছিলেন সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।