ঢাকাThursday , 10 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার।

দেশ চ্যানেল
September 10, 2026 9:58 am
Link Copied!

সুলাইমান পোদ্দার ষ্টাফ রিপোর্টার (ভোলা)।

রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি জামাল উদ্দিন জাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার রাত ২টায় শম্ভুপুর খাসের হাট এলাকায় নিজ বাড়ি থেকে তজুমদ্দিন থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করেন।

যুবলীগ সভাপতি জামাল উদ্দিন এর বিরুদ্ধে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে বলে নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানা পুলিশ।

তজুমদ্দিন থানা সূত্রে জানা যায়,মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে সন্ধ্যা থেকেই উপজেলার বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করা হয়। সেই সাথে রাজনৈতিক বিশৃঙ্খলা ও নাশকতার অভিযোগে আওয়ামীলীগের শীর্ষ কয়েক নেতাকে গ্রেফতার অভিযান পরিচালনা করে পুলিশ। রাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে সরে যায় আওয়ামী নেতারা।পরে মধ্য রাতে হানা দিয়ে যুবলীগ সভাপতিকে আটক করতে সক্ষম হন তারা।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মো:মিজানুর রহমান জানান,যুবলীগ নেতাকে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক করা হয়েছে,তাকে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলমান। এছাড়াও আমাদের মাদক নির্মূল অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST