ঢাকাSunday , 8 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ন‌ওগাঁর নিয়ামতপুরে সুশীল সমাজ” সংগঠনের ব্যানারে অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
November 8, 2026 9:14 am
Link Copied!

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং সুইসকন্টাক্ট বাংলাদেশ ও ওয়াটারএইডের সহযোগিতায় এবং ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় “উপজেলা সুশীল সমাজ” সংগঠনের ব্যানারে অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ০৮ নভেম্বর ) সকাল দশটার দিকে নিয়ামতপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সুশীল সমাজ সংগঠনের সভাপতি মো: নুর হোসেন এর সভাপতিত্বে সংগঠনটির ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় উপজেলার আট ইউনিয়ন এলাকার গত ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা করে স্থানীয় সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিতকরণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সকল অংশীদারদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ এবং এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা তাদের উপস্থাপনার মাধ্যমে স্থানীয় উন্নয়ন ত্বরান্বিতকরণ, জবাবদিহিতা প্রতিষ্ঠা, সুশীল সমাজের কার্যকর ভূমিকা এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রে সুশীল সমাজ সংগঠনের সক্রিয় সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হয়।

এসময় ইএসডিওর সিনিয়র অফিসার জেন্ডার এন্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সিএসডিএল কলি ইয়াসমিন, ইউনিয়ন আউটরিচ এ্যান্ড মোবিলাইজেশন অফিসার রেকসোনা খাতুন, উপজেলা সুশীল সমাজের বিভিন্ন ইউনিয়নের সহ-সভাপতি, উপদেষ্টা, সাধারন সম্পাদকসহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST