ঢাকাWednesday , 20 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নজিপুর পৌরসভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কার্ডের চাল বিতরণ।

Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ

নওগাঁর নজিপুর পৌরসভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ কার্ডের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এ খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার (২০ মে) সকালে পৌর কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা।

পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভার ৯ টি ওয়ার্ডে চলতি বছরে ভিজিএফ চালের কার্ডধারীর সংখ্যা ৪ হাজার ৬২৫ জন। এ কর্মসূচির আওতায় মোট ৪৬ দশমিক ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন- পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ ফজলুল হক, উপ সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, আব্দুল জব্বার, পৌর হিসাবরক্ষক মোঃ তরিকুল ইসলাম, মোঃ রাজিব হোসেন, শ্রীঃ পরিতোষ মন্ডল, মোঃ লুৎফর রহমান, আঃ লতিফ সরকার, শ্রীঃ দীলিপ মন্ডলসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌর প্রশাসক রিফাত আরা বলেন,মানবিক দিকনির্দেশনায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সঠিক ও স্বচ্ছতার মাধ্যমে যেন প্রকৃত সুবিধাভোগীরা এই সহায়তা পান, সে বিষয়ে পৌর প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য যে,পৌরসভায় ভিজিএফ এর চাল বুধবার, বৃহস্পতিবার ও শনিবার (২০, ২১ ও ২৩ মে) তিন দিন বিতরণ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST