ঢাকাTuesday , 19 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বেড়ায় পারিবারিক কলহের জের ধরে গৃহবধূর আত্মহত্যা।

Link Copied!

আবুজর গিফারী, বেড়া (পাবনা):

পাবনার বেড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে মোছাঃ ইসমা খাতুন (৩২) নামের এক গৃহবধূ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

আজ ১৯ মে ২০২৬ খ্রিঃ তারিখ মঙ্গলবার আনুমানিক রাত ১২:০০ টা থেকে ভোর ০৫:০০ টার মধ্যে যেকোনো সময় বেড়া থানাধীন বাটিয়াখড়া নতুন পাড়া গ্রামে স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ইসমা খাতুন ওই গ্রামের মোঃ রাসেলের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময়ে সকলের অগোচরে স্বামীর শয়নকক্ষের পাশের একটি ছাপড়া ঘরের ডাবের (আঁড়া) সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন ইসমা খাতুন। পরবর্তীতে বিষয়টি টের পেয়ে ভিকটিমের স্বামী, শাশুড়ি ও ননদ মিলে গলার রশি কেটে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। তবে ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। থানা পুলিশ জানায়, প্রাথমিক সুরতহালে মৃতের গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ পরিলক্ষিত হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গভীর অভিমান থেকে ভিকটিম ইসমা খাতুন আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বেড়া মডেল থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST