জেলা প্রতিনিধি :নড়াইল
নির্বাচন পরবর্তী সাধারণ মানুষের খোঁজখবর ও কুশ বিনিময় করলেন নড়াইল -২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ। শনিবার (২১ ফেব্রুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা, এড়েন্দা, মাদ্রাসা, নড়াইল চৌরাস্তা, ঘোড়াখালি, হবখালি ও লোহাগড়ার ইতনায় স্থানীয়দের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সকলের খোঁজখবর ও কুশল বিনিময় করেন। এসময় নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলার বিএনপির নেতা কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এসময় ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন আমি লড়াইলে এসে নড়াইল ও লোহাগড়ার বিভিন্ন স্থানে গিয়ে আমার নেতাকর্মী ও সমর্থকের খোঁজ খবর নিয়েছি। তাদের সঙ্গে কুশল বিনিময় করেছি।
তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বে আমি বলেছিলাম আমি লোহাগড়ার সন্তান নির্বাচনে আমি বিজয়ী বা পরাজিত যাই হোক না কেন আমি আপনাদের পাশে থাকবো।
এরপর তিনি ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের মৃত ফিরোজ শেখের পরিবার ও লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলমের শোকসন্তপ্ত পরিবারের স্বজনদের সাথে কথা বলেন এবং সমবেদনা প্রকাশ করেন।

