নড়াইলে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ম্যাগাজিন ও গুলি পিস্তল দেশীয় অস্ত্র উদ্ধার।
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি : নড়াইলে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ম্যাগাজিন ও গুলিসহ পিস্তল এবং দেশীয় অস্ত্র উদ্ধার। , বুধবার (৩০ আগস্ট) নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান ও ডিবির পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলামের যৌথ তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়দেব কুমার বসু, এসআই (নিঃ) অপু মিত্র, এএসআই (নিঃ) সেলিম হোসেন, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ, এএসআই (নিঃ) জামিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দক্ষিণ নড়াইল গ্রামস্থ তুফান কাউন্সিলরের বসত ঘর থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড ৭.৬৫ এম এম গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি চাকু ও একটি এয়ারগান উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে...
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি :
নড়াইলে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ম্যাগাজিন ও গুলিসহ পিস্তল এবং দেশীয় অস্ত্র উদ্ধার। , বুধবার (৩০ আগস্ট) নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান ও ডিবির পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলামের যৌথ তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়দেব কুমার বসু, এসআই (নিঃ) অপু মিত্র, এএসআই (নিঃ) সেলিম হোসেন, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ, এএসআই (নিঃ) জামিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দক্ষিণ নড়াইল গ্রামস্থ তুফান কাউন্সিলরের বসত ঘর থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড ৭.৬৫ এম এম গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি চাকু ও একটি এয়ারগান উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তুফান কাউন্সিলর দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। অবৈধ অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধারে জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।