ঢাকাSunday , 15 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা,আটক ১-

দেশ চ্যানেল
November 15, 2026 9:47 am
Link Copied!

মোঃ রিপন রেজা, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রনি(নাম)নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।এ ঘটনায় আল আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।রোববার সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তারা মার্কেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।নিহত রনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা আলী হোসেনের ছেলে।তিনি পেশায় একজন মাইক্রোবাসচালক ছিলেন।অপরদিকে আটক আল আমিন একই এলাকার আব্দুল আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়,রোববার সকালে আল আমিন সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির সামনে অবস্থান করছিলেন।এ সময় মাইক্রোবাসচালক রনি ওই পথ দিয়ে যাওয়ার সময় তাঁর ওপর হামলা চালানো হয়।একপর্যায়ে আল আমিনের সঙ্গে থাকা ছুরি দিয়ে রনিকে একাধিকবার আঘাত করেন।এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই)ওলিউল্লাহ জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।এ ঘটনায় অভিযুক্ত আল আমিনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।তিনি হত্যার কথা স্বীকার করেছেন এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি কোথায় ফেলেছেন,সে তথ্যও পুলিশ পেয়েছে বলে জানান তিনি।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এমদাদুল হক জানান, ছুরিকাঘাতে রনি নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় আল আমিন নামে একজনকে আটক করা হয়েছে।তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST