ঢাকাThursday , 12 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বিমানবন্দর নির্মাণের ডিটেইলড ফিজিবিলিটি স্টাডির উদ্যোগ সরকারের! 

দেশ চ্যানেল
November 12, 2026 9:10 am
Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো

খুলনা মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্ন, বিমানবন্দর নির্মাণ বাস্তবায়ন করার জন্য দাবি আন্দোলন মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসলেও আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি ফলে দীর্ঘ ১৭ বছর পর নতুন সরকার ক্ষমতা গ্রহণ করার পর দক্ষিণ বাংলা মোংলা বন্দরে প্রধানমন্ত্রী সফরের মধ্য দিয়ে স্বপ্ন পূরণের নতুন দার উন্মোচন হওয়ার সম্ভাবনার আশ্বাসে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণের বিষয় বিস্তারিত সম্ভব্যতা সমীক্ষা (ডিটেইলড ফিজিবিলিটি স্টাডি) করার উদ্যোগ নিয়েছে সরকার।

খুলনা অঞ্চলের আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এ সমীক্ষা করা হবে।

এর ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে খুলনা -২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনের সভাপতিত্ব করেন লিখিত প্রশ্নটি টেবিলে উত্থাপন করা হয়। প্রশ্নে শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল জানতে চান খুলনা জনগণের দ্রুত আকাশ পথে যাতায়াতের সুবিধার নিশ্চিত করতে সেখানে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর স্থাপনের সরকারের কোন পরিকল্পনা রয়েছে কিনা।

জবাবে মন্ত্রী জানান বর্তমানে খানজাহান আলী বিমানবন্দরের নির্মাণ প্রকল্পের আওতায় ২১৭ হেক্টর জমি অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছে অধিগ্রহণ করা জমির চারপাশে প্রায় ১২ হাজার ৬০০ মিটার সীমানাপ্রাচীর করা হয়েছে। তবে বিগত সরকারের সময়ে অর্থনৈতিক বিষয়ে সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৩ সালের ২২ জুনের সভায় প্রকল্পটি সরকারি বেসরকারি অংশীদারত্ব ( পিপিপি) তালিকা থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় মন্ত্রী আরো বলেন আকাশ পথে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন বিষয়ে বিবেচনায় নিয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর সহ মোট আটটি বিমানবন্দর সচল করার লক্ষ্যে একটি অগ্রাধিকার তালিকা নির্ধারণ করেছে। তিনি জানান দেশকে আঞ্চলিক এভিয়েশন হাবহিসেবে গড়ে তুলতে সরকার এভিয়েশন মাষ্টার প্ল্যান প্রণয়নের কাজ করছে। দেশের আকাশ পথের যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের প্রয়োজনীয় কৌশলগত সুপারিশগুলো এই মাস্টার প্লানে অন্তর্ভুক্ত করা হবে। মন্ত্রী আরো বলেন খুলনা অঞ্চলের অর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণের বিষয়ে বিস্তারিত সম্ভবত সমীক্ষা করা হবে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST