মোঃ মনজিরুল ইসলাম নীলফামারী ডোমারে চোরাইকৃত পণ্য, বিক্রয়কালে ৪ জনকে আটক করেছে পুলিশ এসময় দুটি বাইসাইকেল, একটি টিউবওয়েল ও ঢেউটিন উদ্ধার করা হয় বৃহষ্পতিবার (১০আগস্ট) রাত্রিবেলা এসআই শাকিল মাহমুদ অভিযান চালিয়ে তাদেরকে আটক ও চোরাইকৃত পণ্য উদ্ধার করেন আটককৃতরা ডোমার পৌরসভার ছোট রাউতা গোডাউন পাড়ার মনোয়ার হোসেনের (সোনা ড্রাইভার) ছেলে মশিউর রহমান মুন(২৫), মৃত মোবারক হোসেনের ছেলে গোলাম শানু (৩৫), মোজাফ্ফর হোসেনের ছেলে রশিদুল ইসলাম টেউরি (৩০) ও ছোট রাউতা দাশপাড়ার ভুট্টো দাশের ছেলে বাটকুরু দাশ, থানা সূত্রে জানা যায়, গোপনে চোরাইকৃত পণ্য বিক্রয়ের সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে তাদের দেওয়া তথ্য অনুযায়ী চোরাইপণ্য উদ্ধার করা হয়েছে।...
মোঃ মনজিরুল ইসলাম নীলফামারী
ডোমারে চোরাইকৃত পণ্য, বিক্রয়কালে ৪ জনকে আটক করেছে পুলিশ এসময় দুটি বাইসাইকেল, একটি টিউবওয়েল ও ঢেউটিন উদ্ধার করা হয়
বৃহষ্পতিবার (১০আগস্ট) রাত্রিবেলা এসআই শাকিল মাহমুদ অভিযান চালিয়ে তাদেরকে আটক ও চোরাইকৃত পণ্য উদ্ধার করেন
আটককৃতরা ডোমার পৌরসভার ছোট রাউতা গোডাউন পাড়ার মনোয়ার হোসেনের (সোনা ড্রাইভার) ছেলে মশিউর রহমান মুন(২৫), মৃত মোবারক হোসেনের ছেলে গোলাম শানু (৩৫), মোজাফ্ফর হোসেনের ছেলে রশিদুল ইসলাম টেউরি (৩০) ও ছোট রাউতা দাশপাড়ার ভুট্টো দাশের ছেলে বাটকুরু দাশ,
থানা সূত্রে জানা যায়, গোপনে চোরাইকৃত পণ্য বিক্রয়ের সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে তাদের দেওয়া তথ্য অনুযায়ী চোরাইপণ্য উদ্ধার করা হয়েছে। ওইদিনেই তাদের বিরুদ্ধে ডোমার থানায় একটি মামলা দায়ের করা হয়,
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে একাধীক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।