মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। এ সময় তাদের বাড়ির পেছনের আঙিনা থেকে ১৩টি গাঁজার গাছ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন—নিয়ামতপুর উপজেলার বুধুরিয়া করমজা গ্রামের মো. ইছাহাক মণ্ডল (৭০)নিয়ামতপুর থানা পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর ২০২৬ রাতে নিয়ামতপুর থানার এএসআই আব্দুর রাজ্জাকসহ পুলিশের একটি চোকস দল উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া করমজা গ্রামে অভিযান চালায়। এ সময় অভিযুক্তদের বাড়ির পেছনের আঙিনায় থাকা বিভিন্ন উচ্চতার ১৩টি কাঁচা সবুজ রঙের গাঁজার গাছ দেখতে পায় পুলিশ।
পরে ঘটনাস্থল থেকে গাছগুলো জব্দ করা হয়। পুলিশের দাবি, অভিযুক্তরা গাঁজার গাছ রোপণ করে বিক্রির উদ্দেশ্যে চাষাবাদ করছিলেন।
জব্দ করা ১৩টি গাঁজার গাছের মধ্যে কয়েকটির উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুট পর্যন্ত ছিল। গাছগুলো জব্দ করে ওজন হয় সাড়েতিন কেজি অন্যান্য আলামত সংরক্ষণ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৮(ক) উপধারায় মামলা করার প্রক্রিয়াধীন রয়েছে । নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

