আমিরুল ইসলাম পঞ্চগড় ,জেলা প্রতিনিধি। 'হে বিশ্ববাসী সন্দুর পৃথিবীতে সকলের প্রতি আন্তরিক হই " এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় পঞ্চগড় জেলা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) এর আয়োজনে শহরের শহীদ মিনারের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে একই জায়গায় এসে শেষ হয়। এতে জেলা আইন সহায়তা (আসফ) এর সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এতে পঞ্চগড় জেলা আইন সহায়তা (আসফ) এর পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এ্যাড :মো. জালাল উদ্দীন, সহ-সভাপতি রফিকুল...
আমিরুল ইসলাম পঞ্চগড় ,জেলা প্রতিনিধি।
‘হে বিশ্ববাসী সন্দুর পৃথিবীতে সকলের প্রতি আন্তরিক হই ” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় পঞ্চগড় জেলা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) এর আয়োজনে শহরের শহীদ মিনারের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে একই জায়গায় এসে শেষ হয়। এতে জেলা আইন সহায়তা (আসফ) এর সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
এতে পঞ্চগড় জেলা আইন সহায়তা (আসফ) এর পঞ্চগড় জেলা শাখার
সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এ্যাড :মো. জালাল উদ্দীন, সহ-সভাপতি রফিকুল ইসলাম ,পৌর সাধারণ সম্পাদক রাজিউর উপজেলার সভাপতি মোঃ আব্দুস সালাম উপজেলার সাধারণ সম্পাদক মো আরিফ হোসেন রহমান(রাজু)পৌর উপদেস্ঠা ফরহাদ জাহান সাথীসহ প্রমুখ বক্তব্য রাখেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।