পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নির্দেশে পলিথিন নিষিদ্ধ।
মোঃআমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি। আগামী ১ নভেম্বর ২০২৪ তারিখ হতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে বিশেষ অভিযান পরিচালিত হবে। বর্ণিত নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অদ্য ২৮ অক্টোবর ২০২৪ তারিখে বিকাল ৪.০০ ঘটিকায় পঞ্চগড় বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর ব্যবহার বন্ধে সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করা হয়। ক্যাম্পেইন এর অংশ হিসেবে পঞ্চগড় বাজারের দোকানসমূহে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়, স্টীকার সাটানো হয় ও পলিথিন ব্যবহারে বিরত থাকার অনুরোধ করে মাইকিং করা হয়। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর আয়োজনে উক্ত ক্যাম্পেইনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, পঞ্চগড়, রোভার-স্কাউট, সাংবাদিকবৃন্দসহ পঞ্চগড় জেলার বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ...
মোঃআমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।
আগামী ১ নভেম্বর ২০২৪ তারিখ হতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে বিশেষ অভিযান পরিচালিত হবে। বর্ণিত নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অদ্য ২৮ অক্টোবর ২০২৪ তারিখে বিকাল ৪.০০ ঘটিকায় পঞ্চগড় বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর ব্যবহার বন্ধে সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করা হয়। ক্যাম্পেইন এর অংশ হিসেবে পঞ্চগড় বাজারের দোকানসমূহে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়, স্টীকার সাটানো হয় ও পলিথিন ব্যবহারে বিরত থাকার অনুরোধ করে মাইকিং করা হয়। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর আয়োজনে উক্ত ক্যাম্পেইনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, পঞ্চগড়, রোভার-স্কাউট, সাংবাদিকবৃন্দসহ পঞ্চগড় জেলার বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।