মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পানছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর রবিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পানছড়ি জিয়া স্কোয়ার মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী।
উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন এর সঞ্চালনায় এ সময় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা গণতন্ত্র, জাতীয় ঐক্য ও দেশপ্রেমে আজও অনুপ্রেরণা যোগায়। সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গড়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

