ঢাকাThursday , 21 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পাবনার কাজিরহাট ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপদ যাতায়াতে মতবিনিময় সভা।

দেশ চ্যানেল
May 21, 2026 10:26 am
Link Copied!

আবুজর গিফারী,পাবনা প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে কাজিরহাট ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বেড়া উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ ২১ মে (বৃহস্পতিবার), সকাল ১১:৩০ অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম এবং সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব বুনাল্ট চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।

সভায় ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়:

ফিটনেসবিহীন নৌযান চলাচল ও অতিরিক্ত যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং টিকিট কালোবাজারি বন্ধে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে, ঘাট এলাকায় নিরাপত্তা জোরদারে সার্বক্ষণিক পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। রুনাল্ট চাকমা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যাত্রী হয়রানি বা ঘাটে কোনো ধরনের অনিয়ম হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সভায় স্থানীয় প্রশাসন, বিআইডব্লিউটিএ এবং পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST