নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক আসামী নজির মিয়া নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে। নজির মিয়া উপজেলার ইমামবাঐ গ্রামের আজমল আলীর ছেলে। মঙ্গলবার রাত ১০ টার দিকে পশ্চিম তিমিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিপুর গ্রামে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নেয়। গোপন সুত্রে খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন এর দিক নির্দেশনায় এসআই আব্দুল কাদের, এএসআই সিদ্দিকুর রহমান ও এএসআই সুব্রত এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যাবার সময় নজির মিয়া নামের এক ডাকাতকে...
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক আসামী নজির মিয়া নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে। নজির মিয়া উপজেলার ইমামবাঐ গ্রামের আজমল আলীর ছেলে। মঙ্গলবার রাত ১০ টার দিকে পশ্চিম তিমিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিপুর গ্রামে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নেয়। গোপন সুত্রে খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন এর দিক নির্দেশনায় এসআই আব্দুল কাদের, এএসআই সিদ্দিকুর রহমান ও এএসআই সুব্রত এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যাবার সময় নজির মিয়া নামের এক ডাকাতকে পুলিশ আটক করে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতির অসংখ্য অভিযোগ রয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, উপজেলায় চুরি-ডাকাতি দমনে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।