ঢাকাSunday , 18 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার কমিটি গঠন

দেশ চ্যানেল
February 18, 2024 7:06 am
Link Copied!

জেলা প্রতিনিধি ( নড়াইল)

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আগামী দু’বছরের জন্য এ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্ন সভাপতি এবং বিশ্বনাথ কুন্ডু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এর আগে শনিবার (১৭ ফেব্রুয়ারী) নড়াইল জেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে নড়াইল টাউন কালীবাড়ি মন্দিরে পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক অধ্যপক চন্দ্রনাথ পোদ্দার।

এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট তাপস পাল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক শ্রী সুব্রত পাল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী সাগর হালদার, সদস্য সমীর রায় প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST