মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি- বগুড়ায় এশিয়া সুইটসের পরিচালক নুরুল আলম টুটুলের বাড়ি থেকে ১২ বোর মডেলের এক নলা একটি বন্দুক এবং ৬৬৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে যৌথ বাহিনী। ওই সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। শুক্রবার ৬ সেপ্টেম্বর রাত ১২টার দিকে শহরের সূত্রাপুর এলাকায় এ অভিযান চালানো হয়। বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহামুদ ও সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদি নাঈম অভিযানের নেতৃত্ব দেন। এ ঘটনায় শনিবার ৭ সেপ্টেম্বর সকালে বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক জাকির আল আহসান বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় এশিয়া সুইটসের পরিচালক নুরুল আলম টুটুল কে আসামি করা হয়েছে...
মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি-
বগুড়ায় এশিয়া সুইটসের পরিচালক নুরুল আলম টুটুলের বাড়ি থেকে ১২ বোর মডেলের এক নলা একটি বন্দুক এবং ৬৬৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে যৌথ বাহিনী।
ওই সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
শুক্রবার ৬ সেপ্টেম্বর রাত ১২টার দিকে শহরের সূত্রাপুর এলাকায় এ অভিযান চালানো হয়। বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহামুদ ও সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদি নাঈম অভিযানের নেতৃত্ব দেন।
এ ঘটনায় শনিবার ৭ সেপ্টেম্বর সকালে বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক জাকির আল আহসান বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় এশিয়া সুইটসের পরিচালক নুরুল আলম টুটুল কে আসামি করা হয়েছে ।
এবিষয়ে, বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। মামলার পর আসামি গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।