লোহাগড়ায় অবৈধ বালু খেকোদের ৫০ হাজার টাকা জরিমানা।
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার করফা, মল্লিকপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানাপ্রাপ্ত ব্যক্তির সাব্বির শেখ। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বাসিন্দা। রবিবার ৮ নভেম্বর দুপুরে লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বালুমহাল নয় এমন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার করফা, মল্লিকপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তির সাব্বির শেখ। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বাসিন্দা।
রবিবার ৮ নভেম্বর দুপুরে লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় বালুমহাল নয় এমন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।