আব্দুল গাফফার শেরপুরে বগুড়া প্রতিনিধি বগুড়ার শেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আম্বইল গোরতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুর রশিদ। তিনি শেরপুরের ভবানীপুর ইউনিয়নের আমিনপুর উত্তরপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। এছাড়াও তিনি ভবানীপুর ইউনিয়নের সভাপতি। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার আব্দুর রশিদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তীতে রাজনৈতিক মামলা ছিল৷ সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আব্দুল গাফফার শেরপুরে বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আম্বইল গোরতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুর রশিদ। তিনি শেরপুরের ভবানীপুর ইউনিয়নের আমিনপুর উত্তরপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। এছাড়াও তিনি ভবানীপুর ইউনিয়নের সভাপতি। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার আব্দুর রশিদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তীতে রাজনৈতিক মামলা ছিল৷ সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।